সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয় কর্মীসহ গ্রেফতার ৬০

আপডেট : ০৫ মে ২০১৫, ১৫:২৬
 
নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয় কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের আটজন কর্মী রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।