মাদারীপুরে বাসচাপায় নিহত ২

আপডেট : ০৬ মে ২০১৫, ১৬:৩৬
 
মাদারীপুরের সদর উপজেলার ঘটকচরে বাসচাপায় অজ্ঞাগ পরিচয় দুই নারী নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে দুইজন নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
সদর থানার এসআই মো: বারেক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ ঘটনায় বাস কিংবা চালককে আটক করা সম্ভব হয় নি।