v —কী ব্যাপার এত সেজেগুজে কোথায় যাচ্ছ, বিয়ের দাওয়াত তো আগামীকাল?
—বইমেলায় যাব, হঠাত্ যদি কোনো টিভি ক্যামেরার সামনে পড়ে যাই তাই এত সাজুগুজু।
v —আপনি পাইপাই করে আমার প্রতিটি বইয়ের কমিশনের হিসাব দেবেন?
—আপনি তো বই লিখে বাসায় শুয়ে আছেন, স্টলে আসলে দেখতেন সর্বোচ্চ বিক্রি হইছে মাত্র দশ কপি। আপনার প্রোফাইলে ট্যাগ দেওয়া যে ছবিগুলো দেখছেন, তা সবই ছবি সেলফি তুলেছে বই কিনে নাই।
v —ম্যাম আপনার কোন বই চাই, আমাদের বলেন?
—ভাইয়া এমন কোনো বই আছে, যেটা পড়লে স্টার জলসা, জি-বাংলা দেখতে রিমোট নিয়ে মারামারি করতে হবে না।
v —আমার এখান থেকে বই কিনলে লেখকের অটোগ্রাফ ও ছবি সেলফি ফ্রি।
—রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফ ও ছবি সেলফি হবে?
বরুড়া, কুমিল্লা
