সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নয় কর্মীসহ গ্রেফতার ৭১

আপডেট : ০৬ মে ২০১৫, ১৫:২৩
 
নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নয় কর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।