নাগেশ্বরীতে ১৩৫০ কেজি অনুমোদনহীন ধানবীজ বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বীজ বিক্রেতার দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান সরকার জানান, উপজেলার রায়গঞ্জ বাজারের বীজ ব্যবসায়ী নুরল ইসলাম সাধারণ ধান ‘শুভ প্রযুক্তি সীডস্ কোম্পানি’র নামে প্যাকেটজাত করে ভিত্তি বীজ হিসেবে বিক্রি করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ বুধবার তার গুদাম ঘরে রক্ষিত ‘গুটিস্বর্ণ’ জাতের ১৩শ ৫০ কেজি বীজ বাজেয়াপ্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, নুরল ইসলাম দীর্ঘদিন থেকে অনুমোদনহীন ধান বীজ বিক্রি করে আসছেন। তাকে দুই হাজার টাকা জরিমানা করাও হয়েছে।
