সিলেট নগরের জিন্দাবাজার তাঁতিপাড়া এলাকায় ৭ তলা ভবনের আগুন এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে । বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভবনের বাসিন্দারা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানান, জিন্দাপাড়া এলাকার তাঁতীপাড়া ২৪ নং বাসার ৭ তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুপুর ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে।
এর আগেই বাসায় লোকজনের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। আগুনে বাসার আসবাবপত্র অক্ষত থাকলেও ভবনের কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, বাসার বৈদ্যুতিক মিটারের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর সহযোগিতায় সহজেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
