রাজধানীর পান্থপথ ও খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় লেগুনার ধাক্কায় মুজিবুর রহমান ও পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার সূত্র জানিয়েছে, ভোরে কলাবাগান এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রাক থেকে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যলকত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, তিলপাপাড়া এলাকায় ভোরের দিকে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় একটি লেগুনা পেছন থেকে মুজিবুর রহমানকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
