চট্টগ্রামে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০১৫, ১২:৪২
 
 
চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা তাদের জবাই করে হত্যা করে পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন— নাসিমা বেগম (২৮) ও তার মেয়ে রিয়া আক্তার ফালগুনি (৮)।
 
এ সময় নিহতের স্বামী শাহআলম ও দুই ছেলে স্কুলে ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলতে পারছেন না তারা। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ইত্তেফাককে জানান, খবর শুনে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, আগের নিউজে বাসাটি হোটেল হিসেবে বলা হয়েছে। আসলে এটা হোটেলই ছিল। পরবর্তীতে নিচ তলা হোটেল রেখে, উপরের অংশ বাসা বাড়ি হিসেবে ভাড়া দেয়া হয়েছে। শাহআলম ও তার পরিবার এই বাসায় ভাড়া থাকতেন।
 
বিস্তারিত আসছে..............