নওগাঁর রাণীনগরে এক গৃহকর্ত্রার বিরুদ্ধে গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গৃহকর্মীর ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা, উপজেলার আতাইকুলা গ্রামের কাশেম মাস্টারের ছেলে সেলিমের বাড়িতে প্রায় চার বছর ধরে কাজ করছিল ঐ গৃহকর্মী। গত ৩০ এপ্রিল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত অনুমান ১০টায় সেলিম তাকে ধর্ষণ করে। এসময় ঐ গৃহকর্মী অসুস্থ হয়ে পড়ে। পরেরদিন গৃহকর্মীর অসুস্থতার কথা বলে প্রতিবেশী ভাতিজিকে সঙ্গে নিয়ে নওগাঁ সদরে সুলতানপুরের শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে চিকিত্সা দিয়ে আটকে রাখা হয়। ঐ মেয়ের অভিভাবকরা তাকে আনতে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে তাকে আসতে দিচ্ছিল না।
বুধবার দুপুরে মেয়ের বাড়িতে সেলিমের শ্বশুরসহ অন্যরা ঘটনার মীমাংসার জন্য বসলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কৌনজ গ্রাম থেকে ধর্ষিতা, মা ও ভাইকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, ঘটনার পর থেকেই আমরা নির্যাতিতাকে উদ্ধারের চেষ্টা করি। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মেয়ের মা বাদী হয়ে সেলিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
