কক্সবাজারের টেকনাফের নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি) এসব ইয়াবা উদ্ধার করে।
জানা গেছে, লেদা বিওপি চৌকির সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে হ্নীলা নয়াপাড়া স্লুইস গেট সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এ ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা নাফনদী এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা আপাতত ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে। পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।
