আহা! প্রেম...

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৪৮

প্রেমে খেলাম হাবুডুবু যখন সাতের ক্লাসে

তিথি, ববি, জোসনা, পরি আসলো মনের প্লাসে,

আট ক্লাসে পড়ি যখন চলঠ প্রেমের নহর

রুমা, ইমা, তিতলি, শানু বাড়ল প্রেমের বহর।

 

কারে ধরি কারে ছাড়ি মনটা উড়ু-উড়ু

কেবল মোটে আট-দশটা এই তো প্রেমের শুরু,

ধরল যখন নয় ক্লাসে সহপাঠী জুলিয়া

তারই প্রেমে ডুবে গেলাম লেখাপড়া ভুলিয়া।

 

দশ ক্লাসে পড়তে গিয়ে খেলাম যখন ডাব্বা

গ্যারেজেতে বসিয়ে দিলেন আমার কৃপণ আব্বা,

চিনি ছাড়া চায়ের মতোন জীবন হলো পানসে

এসব প্রেমের কথা বাবা হয়তো আগে জানছে।

 

সহজ সরল প্রেমিক আমি হয়ে গেলাম মিস্ত্রি

ভাগ্যগুণে এখন আমার একজনই তো স্ত্রী।