জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী শনিবার চাটখিল যাচ্ছেন। তার এ সফর কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চাটখিল।
স্পিকার শনিবার চাটখিলের ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল ট্রাস্টের হাসপাতাল উদ্বোধন করবেন। বিকালে খিলপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
এ দিকে, ড. শিরিন শারমীনের এ সফর কেন্দ্র করে চাটখিলের প্রবেশপথ থেকে সভামঞ্চ পর্যন্ত রাস্তায় তোরণে ছেয়ে গেছে। স্পিকারের সফরসঙ্গী থাকছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানান—যেহেতু চাটখিলে স্পিকারের বাড়ি। এ জন্য তার সংবর্ধনা সভা সফল করা এখানকার প্রতিটি নাগরিকের দায়িত্ব।
