সাতক্ষীরায় ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির একজন এবং জামায়াত-শিবিরের তিনজন কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর শেখ এমদাদ হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’
