বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার সকালে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই দাবি জানান।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতার করুন।’
শাজাহান খান বলেন, ‘আন্দোলনের নামে খালেদা জিয়া ও তাদের দোসর জামায়াত যাদের হত্যা করেছে, তাদের পরিবারের দাবি খালেদাকে গ্রেফতার করা হোক।’
