বিবাহ শেষে
বাসরে এসে
বউ আদরে জড়িয়ে ধরে আমাকে!
বলে শোনো
মেয়ে কোনো
কভু কি ছুঁয়েছে তোমায়-জামাকে?
বাসর সজ্জায়
ঈষত্ লজ্জায়
আমি মনে মনে ভাবছি কী করি রে?
স্নানের ঘরে
আদর করে
একটিমাত্র মেয়েই ছুঁয়েছে শরীরে!
নরম প্রাণ
পরম ঘ্রাণ
সত্যি সে যেন সোহাগের উত্স-ই!
শরীরে জড়াই
মুগ্ধতা ছড়াই
ভীষণ আলতো করে ছুঁই-জুতসই!
বউ শেষে
প্রচণ্ড দ্বেষে
অভিমানে আমায় বলে কে এ্যাঁ?
একদুই গুনি
বলো শুনি
ও মা! কেমনে জানলে সে কেয়া?
শুবেও না
ছুঁবেও না
মেয়েটা কে? সত্যি বলো না ‘জান’!
ওগো বধূ
প্রেমের মধু
ও মেয়ে নাতো! ওটা কেয়া সাবান!
পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
