প্রযুক্তিবিশ্বে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নতুন নতুন ঘটনা। নতুন সব উদ্ভাবন ছাড়াও নতুন পণ্য ও সেবার আবির্ভাব প্রতিনিয়তই পাল্টে দিচ্ছে প্রযুক্তিবিশ্বের ছবি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিবিশ্বের আলোচিত কিছু ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
প্রবীণদের জন্য বিশেষ আইপ্যাডের ঘোষণা অনুষ্ঠানে তিন সিইও; বাম থেকে অ্যাপলের টিম কুক, জাপান পোস্টের তাইজো নিশিমুরো এবং আইবিএমের জিনি রমিট্টি।
==
বেলজিয়ামের রাজা কিং ফিলিপ সম্প্রতি বেলজিয়ামের একটি প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন। ছবিতে একটি ডিভাইস পরিধেয় অবস্থায় দেখা যাচ্ছে তাকে।
==
ড্যাফন নামে তাইওয়ানের একটি কোম্পানি তৈরি করেছে বেসভ-পিএস১ নামের ইলেক্ট্রিক বাইক। ছবিতে একজন মডেল সেটাই চালিয়ে দেখাচ্ছেন দর্শনার্থীদের।
==
স্মার্ট হোম তৈরিতে টেসলা সম্প্রতি হোম ব্যাটারি নামে নতুন ব্যাটারি উন্মোচন করেছে। ছবিতে এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাচ্ছে টেসলা সিইও ইলন মাস্ককে।
