টিউলিপের জয়

আপডেট : ০৮ মে ২০১৫, ১১:৩৪


যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক।

 

লেবার পার্টি থেকে নির্বাচিত টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করবেন।

 

১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেন তিনি। টিউলিপ সিদ্দিকী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। আর কনজার্ভেটিভ পার্টির সাইমন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট।