শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

আপডেট : ০৮ মে ২০১৫, ১২:০৬
 
পাকিস্তানের করা বড় সংগ্রহ মোকাবেলা করতে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা। রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২০৩ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৮৯) ও মোহম্মদ শহিদ (১)।
 
মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজহার আলী দ্বিশতক এবং ইউনিস খান ও আসাদ শফিকের শতকে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে বৃহস্পতিবার ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১০৭ রান।
 
শুক্রবার তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলীয় ১১৩ রানের মাথায় আউট হন সৌম্য সরকার । তার ব্যক্তিগত সংগ্রহ ৩। ওয়াহাব রিয়াজের বলে ও আজহার আলীর ক্যাচে আউট হন তিনি। আবারো ওয়াহাবের রিয়াজের আক্রমণে শূন্য রানে সাজঘরে ফেরেন শুভাগত হোম। মোহাম্মদ হাফিজের বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম।