নারী দিবস
নারীর নামে দিবস আছে
এ নয় মোটেই বাড়াবাড়ি,
কারণ, নারী ছাড়া পুরুষ
পায় না কভু ভাড়া বাড়ি।
ফেসবুকীয় বুলি
বিশ্বের অনেক বন্ধু খুঁজে
পাই যখনই ফেসবুকে,
ওদের বুলির দ্বারাই প্রীতি
পাচ্ছি; করি guess বুকে!
প্রশ্নফাঁস
প্রশ্ন আমার, ‘প্রশ্ন ছাড়াই
কে দিতে পান জবাব?
প্রশ্নকে ফাঁস* হতেই হবে;
প্রশ্নের এটাই স্বভাব!’
ইয়াবা
সাহসের ডাক ‘ইয়া আলি’
‘ইয়া, বা’ তাই খারাপ?
(‘ইয়াবা’টার ব্যবসায়ীরাই
করছে ইহা যা rough)!
চকবাজার
লাগলে আগুন ঢালবে পানি
হাতেই রাখো মগ বা জার,
কেউ কি জানে আর আগুনে
পুড়বে না সে চকবাজার?
*ফাঁস= প্রকাশ।
