শুরুতেই ফিরলেন হাফিজ

আপডেট : ০৮ মে ২০১৫, ১৪:১৩
 
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছেন মোহম্মদ শহীদ। মোহাম্মদ হাফিজকে শূন্য রানে ফিরিয়েছেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ ওভারে শেষ ১ উইকেট হারিয়ে ৭ রান। ক্রিজে আছেন প্রথম ইনিংসে দ্বিশতক করা আজহার আলী (৪) ও সামি আসলাম (৩)।
 
দ্বিতীয় ইনিংসে মোহম্মদ শহীদের মুশফিকুর রহিমের তালুবন্দী হয়ে ফিরে যান মোহাম্মদ হাফিজ।
 
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করতে মানে সফরকারীরা।
 
দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজহার আলী দ্বিশতক এবং ইউনিস খান ও আসাদ শফিকের শতকে ভর করে ৮ উইকেটে ৫৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর দ্বিতীয় দিন ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে বৃহষ্পতিবার ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১০৭ রান।
 
শুক্রবার তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলীয় ১১৩ রানের মাথায় আউট হন সৌম্য সরকার । তার ব্যক্তিগত সংগ্রহ ৩। ওয়াহাব রিয়াজের বলে ও আজহার আলীর ক্যাচে আউট হন তিনি। আবারো ওয়াহাবের রিয়াজের আক্রমণে শূন্য রানে সাজঘরে ফেরেন শুভাগত হোম। মোহাম্মদ হাফিজের বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম। এরপর মোহম্মদ শহিদ ১ রানে আউট হয়ে যান। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি শাহাদাত হোসেন। সাকিব আল হাসান ৮৯ রানে অপরাজিত আছেন।