উপভোগ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৯:৫১

একটি লোকের মাথায় শুধু

আটটি ছিল চুল

নাপিত বাবুর কাছে গেলে

গুনতে হয়নি ভুল।

 

কোন কারণে সেলুনে যায়

জানতে কে-না চায়?

নাপিত বাবুর মেজাজ খারাপ

বোঝাই বড় দায়।

 

লোকটা যখন চুলের দিকে

ইঙ্গিত দিল তাই

কাটব নাকি গুনব আমি

বলল নাপিত ভাই।

 

লোকটা হেসে জবাব দিল

মুখ ছিল না ভার

চুলগুলো সব রঙিন হবে

ফুর্তি ভীষণ তার।

 

যার যা আছে আসল কথা

করব উপভোগ

নইলে আরও হতাশ হবো

বাড়বে আরও রোগ।

কনইল, নওগাঁ