গুন্টার গ্রাস স্মরণে ফরিদপুরে আলোচনা সভা-আলোকচিত্র প্রদর্শন

আপডেট : ০৮ মে ২০১৫, ১৬:০৫
জার্মান কবি গুন্টার গ্রাস স্মরণে শুক্রবার ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্মরণসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 
 
হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদ এবং টিচার্স ট্রেনিং কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
 
গুন্টার গ্রাস বাংলাদেশে অবস্থান কালে তার সহকর্মী ও ক্যামেরার কবি নাসির আলী মামুন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর আলতাফ হোসেন, মৃণাল সেন চলচিত্র পরিষদের যুগ্ম সম্পাদক রেজাউল মৃধা প্রমুখ। 
 
প্রদর্শনীতে ঢাকায় গুন্টার গ্রাসের প্রায় ৩০টি আলোকচিত্র, গুন্টার গ্রাস রচিত গ্রন্থ ও গুন্টার গ্রাসের বিভিন্ন দেশ ভ্রমনের আলোকচিত্র স্থান পায়।