নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার সকালে বজ্রপাতে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
জানা গেছে, সাইদুল ইসলাম শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় তার ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
