নাটোরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৮ মে ২০১৫, ১৮:৫৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামে শুক্রবার ট্রাক চাপায় শাকিল আহমেদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে গোপালপুর গ্রাম ঘেষে নাটোর-পাবনা মহাসড়ক পার হচ্ছিলো স্কুলছাত্র শাকিল আহমেদ। এ সময় তাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাকিল গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র এবং একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
 
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।