বিশ্বের প্রথম ১ টেরাবাইট মাইক্রো এসডি কার্ড আনল সেনডিস্ক

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২০:২৭

সেরা স্মার্টফোন, তবে সেই স্টোরেজ সমস্যাই তো রয়েই গেল! অতিরিক্ত আবদারের জন্য ডিলিট করতে হচ্ছে আগের ছবি/ভিডিও। সেই সমস্যার সমাধানেই এবার বিশ্বের প্রথম ১ টেরাবাইট মাইক্রো এসডি  কার্ড আনল সেনডিস্ক ।

বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করা হলো এই মাইক্রো এসডি  কার্ড। শুধু স্টোরেজই নয়, এই কার্ডের অপারেটিং স্পিডও তুলনায় বেশি। রিপোর্ট অনুযায়ী, সেকেন্ডে ১৬০ এমবি ডেটা অপারেট করা যাবে এই ১ টেরাবাইট  কার্ডে।

স্পষ্ট জানা না গেলেও, আগামী এপ্রিলে বিশ্বের বাজারে ছাড়া হবে ১ টেরাবাইট  মাইক্রো এসডি  কার্ড। প্রসঙ্গত, ইতোমধ্যেই ৫১২ জিবি  মাইক্রো এসডি কার্ড বাজারে ছেড়েছে সেনডিস্ক। এশিয়ান বাজারে দাম জানা না গেলেও, ইউরোপিয়ান বাজারে ১ টেরাবাইট কার্ডের দাম ৪৯৯ মার্কিন ডলারের আশপাশে হবে।