বিরামপুরে গুলি-ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ০৯ মে ২০১৫, ২০:৫৮
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
 
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, অস্ত্রের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি ওই এলাকার শাখা যমুনা নদীর পাশে অবস্থান নেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারী ব্যক্তিটি একটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি ওই ব্যাগে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।