পোশাক কারখানায় ব্রেস্টফিডিং মায়েদের সন্তান পালনের লক্ষ্যে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও এমিনেন্স (অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট) নামে একটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল রাজধানীর বিজিএমইএ সম্মেলন কক্ষে এটি স্বাক্ষর হয়। এর ফলে কর্মস্থলে নবজাতক শিশুদের নিবিড়ভাবে পালনের লক্ষ্যে পরিবেশ সৃষ্টি করা হবে। বিজিএমইএ সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং এমিনেন্স এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শামিম হায়দার তালুকদার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইএ’র ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
