ভাণ্ডারিয়ায় বাস উল্টে একজনের মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৫, ১৩:১১
 
ভাণ্ডারিয়া উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের হেতালিয়ায় যাত্রীবাহী বাস উল্টে সুপারভাইজার নাঈমের (৩০) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
 
জানা গেছে, রবিবার সকালে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বাসটি সড়কের পাশের একটি রেন্টি গাছে থাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নাঈম মারা যায়।
 
বাসের যাত্রীরা জানান, চরখালী ফেরী ধরার জন্য বাসের ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।