ফুলছড়িতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৫, ১৫:২৬
 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে রবিবার দুপুর দেড়টার দিকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মণ্ডল জানান, অর্ধগলিত লাশের ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে। তার গাঁয়ে ফিরোজা কালারের শার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল।
 

তিনি আরো জানান, যুবকটিকে কমপক্ষে ৮ থেকে ১০ দিন আগে মেরে ফেলা হয়েছে। এ কারণে লাশে পচন ধরেছে।