মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৫, ২১:৪৮
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূইয়াকে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকা থেকে রবিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে বলে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই তা অস্বীকার করায় পরিবারের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে।
 
সূত্রে জানা গেছে, জেলার পার্সপোট অফিস থেকে স্ত্রীর পার্সপোট নিয়ে কুমিল্লার নিজ বাসায় যাবার সময় নগরীর ঝাউতলা এলাকা থেকে পুলিশ মুরাদনগর উপজেলা বিএনপির’র যুগ্ম-সাধারন সম্পাদক কামাল উদ্দিন ভূইয়াকে আটক করে জেলা ডিবি অফিসে নিয়ে যায়। পরে পুলিশ কামাল উদ্দিন ভূইয়াকে দেবিদ্বার থানায় হস্তান্তর করে।
 
দেবিদ্বার থানার এস আই জাকির হোসেন জানান, নিরাপত্তাজনিত কারণে মুরাদনগর থানায় না রেখে দেবিদ্বার থানায় কামাল উদ্দিন ভূইয়াকে রাখা হয়েছে।
 
কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবির ওসি) মনজুর আলম জানান, তাকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে মুরাদনগর ও দেবিদ্বার থানা পুলিশ বিস্তারিত বলতে পারবে।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমরা জানি না। 
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুনেছি ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করেছে।