বিশ্বের অন্যতম প্রাকৃতিক মত্স্য প্রজনন কেন্দ্র ও বন্দরনগরীতে মিষ্টি পানি সরবরাহের অন্যতম প্রধান উত্স হালদা নদী সংরক্ষণে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কমিটিতে হালদা নদীর উভয় তীর সংলগ্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলাগুলোর জনপ্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বনবিভাগ, কৃষি ও মত্স্য বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। কমিটি স্বল্পতম সময়ের মধ্যে হালদা নদীকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। এর পাশাপাশি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হালদার পানি প্রবাহ স্বাভাবিক রাখা, দূষণ রোধ করার মাধ্যমে মত্স্য সম্পদ রক্ষায় প্রচলিত আইনের বিধি-বিধানসমূহের যথাযথ বাস্তবায়ন ও মনিটরিং করবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক আজাদুর রহমান মল্লিক, আঞ্চলিক পরিচালক মকবুল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী, অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া, হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রাহক ও জেলে সমপ্রদায়ের একাধিক সদস্য বক্তব্য রাখেন।
