চোটগ্রস্ত বায়ার্নে নয়্যারের ফেরা

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:২২

মৌসুমের দ্বিতীয়ার্ধে চোটের সংখ্যা বেড়েই চলেছে বায়ার্ন মিউনিখ শিবিরে। তবে এর মাঝে সুসংবাদ হয়ে এসেছে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের চোট কাটিয়ে দলে ফেরার খবর। গেল মাসের শুরুতে আঙুলে চোট নিয়ে ছিটকে যান নয়্যার। তবে অগসবার্গের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। মাঝে লিভারপুল ও হার্থা বার্লিনের বিপক্ষে খেলে আঙুলে ইনফেকশনের কারণে আবারও অনুশীলন থেকে ছিটকে যান জার্মান এই গোলরক্ষক। বরুসিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে গতকাল রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হবার কথা বায়ার্নের। বরুসিয়া পার্কে এই ম্যাচের দলে নয়্যার ফিরেছেন। তবে চোটের কারণে দলের বাইরে থাকা ডেভিড আলাবা ও লিওন গোরেতস্কাকে পায়নি জার্মান চ্যাম্পিয়নরা।