ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) স্বপ্ন অনেক আগেই শেষ হয়েছে লিভারপুলের। এবার চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করায় আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে ব্রেন্ডস রজার্সের দলের।
এ বছর তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে চেলসি। তাই ইপিএলের দলগুলোর মধ্যে চলছে শেষ চারে থাকার লড়াই। সেই লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে লিভারপুল। ৩৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৮। ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭০, তবে ২টি ম্যাচ কম খেলেছে তারা।
