টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার সলিমাবাদ-নাগরপুর সড়কের বেকরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার খাষঘুনি পাড়া গ্রামের মো. রবি শেখের ছেলে দুলাল শেখ (৩২) ও আমিন শেখের ছেলে নজরুল ইসলাম (৩৭)।
লাশ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটি।
