মুন্সীগঞ্জে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ১০ স্কুলছাত্রী আহত

আপডেট : ১১ মে ২০১৫, ১৩:৪১


মুন্সীগঞ্জে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ১০ জন স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বাংলাবাজারের বানিয়াল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৭ম শ্রেণির সাদিয়া, নিপা, খুকুমনি, সুমাইয়া, জাকিয়া, ৬ষ্ঠ শ্রেণির ময়না ও হ্যাপীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, হাঠাৎ বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ১০ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় মান্না দাস জানান, আহতদের চিকিৎসা চলছে। আশা করা যাচ্ছে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।