মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে বজ্রপাতে সোমবার সকালে রফিকুল ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উত্তর খন্ড গ্রামের মো. আ. রউফে ছেলে।
দৌলতপুর পি.এস মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, রফিকুল জেনারেল মেকানিক্যাল বিভাগের দশম শ্রেণির ছাত্র।
