ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে নওদাগ্রামে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, নিহত টিটো (৩৩) ওই গ্রামের আনসার আলি বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সকাল ৭টার দিকে টিটো মাঠে পটলের ক্ষেত দেখতে যান। হঠাৎ ঝড়ো হওয়াসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন।
পরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
