হাটহাজারী স্টেশনে ট্রান্সফর্মারে আগুন ধরে যাওয়ায় আধা ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পুরো চট্টগ্রামে। রাত ৮টায় এ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। পিডিবি বিতরণ অঞ্চল চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম ইত্তেফাককে বলেন, হাটহাজারী সাব-স্টেশনে একটি ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। এতে আধা ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে সাব-স্টেশনের প্রকৌশলীরা মেরামত করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করে।
