গোপালগঞ্জে ট্রাকচাপায় অলোক মন্ডল (১৯) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬ টার দিকে সদর উপজেলার ছোট ডোমরাশুর গ্রামে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলোক মন্ডল গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের ছোট ডোমরাশুর গ্রামের শ্যামল মন্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের চেয়ারম্যান মুকসুদ আলী খান জানান, ডোমরাশুর ব্রিজের কাছে দাড়িয়ে থাকা ইজি বাইককে পেছন দিক দিয়ে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক অলোক মারা যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
