চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে লিবিয়ার জাল ভিসা সম্বলিত ৩৩টি পাসপোর্টসহ তিন মানবপাচারকারী আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় আটকের পর ঐ তিনজনকে আজ মঙ্গলবার সকালে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
হালিশহর থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
