কোয়ান্টাম পাওয়ার প্লান্টের নৈশপ্রহরী গুলিবিদ্ধ

আপডেট : ১২ মে ২০১৫, ১৬:৫৫
যশোরের অভয়নগর উপজেলায় কোয়ান্টাম পাওয়ার প্লান্টের নৈশপ্রহরী আব্দুস সালাম (৩৬) ডাকাতদলের গুলিতে আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শিল্প শহর নওয়াপাড়ার তালতলা এলাকায় অটোবির মালিকানাধীন ওই পাওয়ার প্লান্টে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আব্দুস সালামকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
জানা গেছে, সোমবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা কোয়ান্টাম পাওয়ার প্লান্টের যন্ত্রাংশ ডাকাতি করার চেষ্টা করে। টের পেয়ে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী আব্দুস সালাম তাদের একজনকে জাপটে ধরে। এ সময় ওই ডাকাতকে ছাড়িয়ে নিতে সাথে থাকা ডাকাতদলের একজন গুলি ছুড়লে আব্দুস সালাম আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।  জড়িত অন্যান্যদের আটকে জোর চেষ্টা চলছে।