কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সেন্টমার্টিন কোস্ট গার্ড এ অভিযান চালায়। ট্রলারটি মালয়েশিয়া যাওয়ার আগে রুট হিসেবে থাইল্যান্ড রওনা করেছিল। থাইল্যান্ডের এ ট্রলারে প্রায় দেড়শ জন যাত্রী ছিল।
টেকনাফ সেন্টমার্টিন স্টেশন কমান্ডার কাজী ফরিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
