জয়পুরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

আপডেট : ১২ মে ২০১৫, ২৩:৩৯

জয়পুরহাট সদরের বেলআমলা-জয়পুরহাট সড়কের বেলআমলা মোড় নামক স্থানে মঙ্গলবার সন্ধায় ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুলাল (৫০)নামে ১ জন নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার যুমনীপাড়া গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে। এ সময় আহত হয়েছে ৩জন। তারা হলেন, ব্যাটারীচালিত অটোরিকশা চালক ইসলাম (২৫), ফুলবশিয়া (৬০), কশিল্লা(৪০) ও অর্চনা(১৬)। এদের মধ্যে ফুলবশিয়া ও ইসলামের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক ডা: নুরুন্নবী জানান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।