‘বঙ্গ বুম’-এর নতুন সাফল্য

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:৩২

তারুণ্য নির্ভর ও দেশীয় বিনোদনে নিবেদিত ইউটিউব চ্যানেল ‘বঙ্গ বুম’। মাত্র ২২ দিনে ১ লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করলো চ্যানেলটি। যার ফলে দেশের দ্রুতগামী চ্যানেল হিসেবে সিলভার বাটন অর্জন করলো। ‘বুম ৩’ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১০টি পূর্ণাঙ্গ কন্টেন্ট থেকে এই মাইলফলক স্পর্শ করে চ্যানেলটি। একঝাঁক তরুণ পরিচিত কন্টেন্ট নির্মাতাদের সহযোগিতা নিয়ে বঙ্গ বুম তারুণ্যভিত্তিক বিভিন্ন ধরনের শোয়ে যেমন ব্লগ, সেলেব গসিপ, ইনফোটেইনমেন্ট, কুকিং, ফিটনেস, লাইফস্টাইল, মিউজিক, ওয়েব সিরিজ, শর্টফিল্মসহ নানা প্রকারের কন্টেন্ট দর্শকদের জন্য পরিবেশন করে থাকে।