সোনাতলায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৫, ১৩:৫১
 
বগুড়ার সোনাতলায় বুধবার বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামের একজন দিনমজুরের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, সকাল আটটার দিকে জমিতে ধান কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। জিল্লুর রহমান পূর্ব তেকানী গ্রামের মো. তোজাম হোসেনের ছেলে।