অ্যাপল ওয়াচের জন্য থার্ড-পার্টি নানা ধরনের অ্যাপের খবর মিললেও গুগল এতদিন পিছিয়ে ছিল এই তালিকা থেকে। অবশেষে তারা ‘গুগল নিউজ অ্যান্ড ওয়েদার’ অ্যাপের মাধ্যমে প্রবেশ করলো অ্যাপল ওয়াচে। এটি মূলত এর আইওএস অ্যাপটির একটি আপডেট। প্রায় ৬৫ হাজার প্রকাশনার তথ্যভাণ্ডার রয়েছে গুগলের এই অ্যাপে। এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে খবর। আর আবহাওয়ার মৌলিক সব তথ্যও মিলবে গুগলের এই অ্যাপে।
