লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে শ্রীরামপুর ইউনিয়নে মাস্টারবাড়ি সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর ইসলাম (২৭) বুড়িমারী রেলওয়ে কলোনীপাড়ার আমিনুর ইসলামের ছেলে।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, সীমান্ত পার হওয়ার সময় অন্তর ও তার সঙ্গীদের দেখে কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয় এবং রাজু নামে আরেক বাংলাদেশি আহত হন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে বজলুর রহমান জানান। এলাকাবাসী জানিয়েছে, ভারত থেকে গরু আনতে অন্তরসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ওপারে গিয়েছিলেন। তারা ফেরার পথে এ ঘটনা ঘটে।
