এওএলকে কিনে নিচ্ছে ভেরিজন

আপডেট : ১৪ মে ২০১৫, ১৫:০০
 
বিখ্যাত গণমাধ্যম সংস্থা এওএলকে কিনে নিচ্ছে মার্কিন টেলিযোগাযোগ কোম্পানি ভেরিজন। এর জন্য ভেরিজনকে খরচ করতে হবে ৪৪০ কোটি মার্কিন ডলার। এর ফলে হাফিংটন পোস্ট, টেকক্রাঞ্চ, এনগ্যাজেট, মেকারস, এওএল ডটকমের মতো বিখ্যাত সব ওয়েবসাইট চলে আসবে ভেরিজনের দখলে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এই খবর স্বীকার করে নেওয়া হয়েছে। এই চুক্তির ফলে ফোরজি ওয়্যারলেস ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেট অব থিংস প্রভৃতি বিষয় নিয়ে ভেরিজন কাজ করার সুযোগ পাবে বলে জানানো হয়েছে ভেরিজনের পক্ষ থেকে।