ডব্লিউডি ব্র্যান্ডের ২ টেরাবাইট ধারণক্ষমতার এক্সটার্নাল ওয়াই-ফাই হার্ডডিস্ক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে এসডি কার্ড থেকে সরাসরি তথ্য আদান-প্রদান করা যায়। সরাসরি ওয়াই-ফাই দিয়েও তথ্য স্থানান্তর করা যায়। টিভি, মিডিয়া প্লেয়ার, গেম কনসোলেও সরাসরি ব্যবহার করা যায় এটি। পাসওয়ার্ড লক ও ড্যাশ বোর্ড থেকে ডিভাইস নিয়ন্ত্রণ সুবিধার হার্ডডিস্কটির মূল্য ২৫,০০০ টাকা।
