পুঁজিবাজারে সূচক কমেছে

আপডেট : ১৪ মে ২০১৫, ১৯:০৩
 
 
 
পুঁজিবাজারে লেনদেন বাড়ছে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর ইঙ্গিত দেয়ার পর থেকে প্রতিদিনই বাড়ছে পুঁজিবাজারের লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ছয় শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে পঞ্চাশ কোটি টাকার বেশি। লেনদেন বাড়লেও সূচক কিছুটা কমেছে। 
বাজার সংশ্লিষ্টরা বলছেন—কয়েক দিন সূচক ও শেয়ারের দাম বাড়ায় গতকাল কিছুটা দর সংশোধন হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় সূচক কমে গেছে। এটা বাজারের স্বাভাবিক প্রবণতা। 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৭ কমে ৪ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১২ কমে ১ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর। 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭২ বেড়ে ১৩ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৯৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দর।